রেস্টুরেন্টের POS-এ যা লাগে
ভিড়ের সময় ওয়েটার অর্ডার নিচ্ছেন, কিচেন রান্না করছে, ক্যাশিয়ার বিল করছেন। POS যদি এই তিনজনকে এক সুতোয় না বাঁধে, তাহলে অর্ডার হারায়, ভুল প্লেট যায় আর বিলে গরমিল হয়।
কেনার আগে ৮টি প্রশ্ন
- প্রতিটি টেবিলের আলাদা চলতি বিল রাখা যায় কি, টেবিল বদলানো বা দুই বিল এক করা যায় কি?
- অর্ডার দিলেই কিচেন আর বারে আলাদা টিকেট প্রিন্ট হয় কি?
- পরের রাউন্ডের অর্ডারে শুধু নতুন আইটেম কিচেনে যায় কি?
- এক বিল ক্যাশ, বিকাশ আর কার্ডে ভাগ করে নেওয়া যায় কি?
- ভ্যাট আর সার্ভিস চার্জ নিজে থেকে যোগ হয় কি?
- Foodpanda বা Pathao Food-এর অর্ডার আর কমিশন আলাদা হিসাব হয় কি?
- মেনুতে সাইজ আর অ্যাড-অন রাখা যায় কি?
- রেসিপি ধরে উপকরণের স্টক আর নষ্টের হিসাব রাখে কি?
হার্ডওয়্যার
বেশিরভাগ রেস্টুরেন্টে একটা কম্পিউটার বা ট্যাবলেট আর কিচেনের জন্য একটা ৮০ মিমি থার্মাল প্রিন্টারই যথেষ্ট। ব্যস্ত কিচেনে প্রিন্টারের বদলে কিচেন ডিসপ্লে স্ক্রিনও চালানো যায়।
Nodibyte রেস্টুরেন্ট POS
- ডাইন-ইন, টেকঅ্যাওয়ে আর ডেলিভারি এক স্ক্রিনে
- স্টেশন ধরে ৮০ মিমি কিচেন টিকেট, পরের রাউন্ডে শুধু নতুন লাইন
- এক বিলে একাধিক পেমেন্ট, ভ্যাট আর সার্ভিস চার্জ নিজে থেকে
- Foodpanda আর Pathao Food-এর কমিশন লাভ থেকে বাদ
- সাইজ আর অ্যাড-অনসহ মেনু
- প্রো প্ল্যানে কিচেন ডিসপ্লে, রেসিপি ধরে স্টক আর হারানো মালের রিপোর্ট
দাম আর শুরু
প্রতি আউটলেট মাসে: ক্যাফে ৳৯৯৯, রেস্টুরেন্ট ৳১,৯৯৯, প্রো ৳৩,৪৯৯। ভ্যাট আলাদা, ১৪ দিন ফ্রি ট্রায়াল। ব্রাউজারে চলে, অ্যাপের মতো ইনস্টল হয়।
যা জানতে চান
রেস্টুরেন্ট POS-এ কি Foodpanda-র কমিশন হিসাব হয়?
Nodibyte রেস্টুরেন্ট POS-এ Foodpanda আর Pathao Food-এর কমিশন লাভ থেকে বাদ দিয়ে দেখায়।
কিচেনে প্রিন্টার লাগবে, না স্ক্রিন?
বেশিরভাগ রেস্টুরেন্টে একটা ৮০ মিমি কিচেন প্রিন্টারই যথেষ্ট। ব্যস্ত কিচেনে প্রো প্ল্যানে কিচেন ডিসপ্লে স্ক্রিন চালানো যায়।
রেস্টুরেন্ট POS-এর দাম কত?
প্রতি আউটলেট মাসে: ক্যাফে ৳৯৯৯, রেস্টুরেন্ট ৳১,৯৯৯, প্রো ৳৩,৪৯৯, ভ্যাট আলাদা। সব প্ল্যানের দাম এক পাতায়।