আপনার ফার্মেসি খুলুন
Nodibyte-এ।
১৪ দিন ফ্রি চালিয়ে দেখুন। চারটি তথ্য দিলেই ফার্মেসি চালু: নিজের মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে সাথে সাথে লগইন করুন। ওষুধ তুলতে সাহায্য করতে আমরা ফোন করব।
- 01সাইন আপ করুন
আপনার নাম, মোবাইল, ফার্মেসির নাম আর একটি পাসওয়ার্ড। এক মিনিট।
- 02ওষুধ যোগ করুন
ফার্মেসি সাথে সাথে চালু। লগইন করুন, ব্যাচ আর মেয়াদসহ ওষুধ যোগ করুন, প্রথম রসিদ প্রিন্ট করুন।
- 03আমরা ফোন করব
সাধারণত এক কর্মদিবসের মধ্যে, স্টক তুলতে সাহায্য করতে। ১৪ দিন ফ্রি।
১৪ দিনের ফ্রি ট্রায়ালে প্রো-এর সবকিছু পাবেন। এরপর প্রতি ফার্মেসি মাসে ৳৯৯৯ থেকে। সাইন আপ করতে কোনো টাকা লাগে না।
আগেই সাইন আপ করেছেন? লগইন করুন
আপনার ফার্মেসি তৈরি করুন
এক মিনিট লাগবে। কোনো টাকা লাগবে না।
/ সাইন আপের আগে
এখন কি কিছু দিতে হবে?
না। সাইন আপের দিন থেকে ১৪ দিন ফ্রি। ট্রায়াল শেষের আগে আমরা ফোন করে প্ল্যান ঠিক করব; প্ল্যান না নিলে দোকান বন্ধ থাকবে, কোনো টাকা কাটা হবে না।
ফোন কেন করবেন?
ব্যাচ নম্বর আর মেয়াদসহ আপনার ওষুধ, কোম্পানি আর শুরুর স্টক তুলতে সাহায্য করতে। ফোনের আগেই ব্যবহার শুরু করতে পারবেন।
আমার ইমেইল নেই।
সমস্যা নেই। মোবাইল নম্বরই আপনার লগইন। চাইলে পরে সেটিংস থেকে ইমেইল যোগ করতে পারবেন।
কর্মচারী যোগ করা যাবে?
হ্যাঁ। ট্রায়াল চলে প্রো প্ল্যানে, সব ফিচার চালু, তাই যত দরকার কর্মচারীর লগইন দিন। তারা বিক্রি আর স্টক দেখতে পারবে, কিন্তু আপনার ট্রেড প্রাইস দেখতে পারবে না। একা কাউন্টার চালানো মালিকদের লাইট প্ল্যানে একটি লগইন।
একজন আমাকে রেফারেল কোড দিয়েছেন।
ফর্মে কোডটি লিখুন, অথবা তার পাঠানো লিংক খুললে কোড নিজে থেকেই বসে যাবে। কোড না থাকলে ঘরটি খালি রাখুন।
আমার পণ্যের তালিকা তো এক্সেলে আছে।
ফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠান। আগে আমরা দেখি, তারপর বলি এটা যেমন আছে তেমনই তোলা যাবে নাকি একটু গোছাতে হবে। পরিকল্পনা না দেখিয়ে কিছু তোলা হয় না, এর মধ্যে আজই বিক্রি শুরু করতে পারেন।