/ সাইন আপের আগে

এখন কি কিছু দিতে হবে?

না। সাইন আপের দিন থেকে ১৪ দিন ফ্রি। ট্রায়াল শেষের আগে আমরা ফোন করে প্ল্যান ঠিক করব; প্ল্যান না নিলে দোকান বন্ধ থাকবে, কোনো টাকা কাটা হবে না।

ফোন কেন করবেন?

আপনি যেভাবে বিক্রি করেন সেভাবে সেটআপ করতে: এক কাউন্টার না কয়েকটি, কিস্তি আছে কি না, গুদাম একটি না একাধিক। ফোনের আগেই ব্যবহার শুরু করতে পারবেন।

আমার ইমেইল নেই।

সমস্যা নেই। মোবাইল নম্বরই আপনার লগইন। চাইলে পরে সেটিংস থেকে ইমেইল যোগ করতে পারবেন।

কর্মচারী যোগ করা যাবে?

হ্যাঁ। ট্রায়াল চলে প্রো প্ল্যানে, সব ফিচার চালু, তাই যত দরকার কর্মচারীর লগইন দিন। তারা বিক্রি আর স্টক দেখতে পারবে, কিন্তু আপনার কেনা দাম দেখতে পারবে না। একা কাউন্টার চালানো মালিকদের লাইট প্ল্যানে একটি লগইন।

একজন আমাকে রেফারেল কোড দিয়েছেন।

ফর্মে কোডটি লিখুন, অথবা তার পাঠানো লিংক খুললে কোড নিজে থেকেই বসে যাবে। ট্রায়ালের পর প্রথম বিলে ৳৩০০ ছাড় পাবেন। কোড না থাকলে ঘরটি খালি রাখুন।

আমার পণ্যের তালিকা তো এক্সেলে আছে।

ফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠান। আগে আমরা দেখি, তারপর বলি এটা যেমন আছে তেমনই তোলা যাবে নাকি একটু গোছাতে হবে। পরিকল্পনা না দেখিয়ে কিছু তোলা হয় না, এর মধ্যে আজই বিক্রি শুরু করতে পারেন।