আপনার রেস্টুরেন্ট খুলুন
Nodibyte-এ।
১৪ দিন ফ্রি চালিয়ে দেখুন। চারটি তথ্য দিলেই রেস্টুরেন্ট চালু: নিজের মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে সাথে সাথে লগইন করুন। মেনু আর প্রিন্টার সেটআপে সাহায্য করতে আমরা ফোন করব।
- 01সাইন আপ করুন
আপনার নাম, মোবাইল, রেস্টুরেন্টের নাম আর একটি পাসওয়ার্ড। এক মিনিট।
- 02মেনু যোগ করুন
রেস্টুরেন্ট সাথে সাথে চালু। লগইন করুন, সাইজ আর অ্যাড-অনসহ মেনু যোগ করুন, প্রথম বিল প্রিন্ট করুন।
- 03আমরা ফোন করব
সাধারণত এক কর্মদিবসের মধ্যে, টেবিল আর কিচেন প্রিন্টার সেটআপ করে দিতে। ১৪ দিন ফ্রি।
১৪ দিনের ফ্রি ট্রায়ালে প্রো-এর সবকিছু পাবেন। এরপর প্রতি আউটলেট মাসে ৳৯৯৯ থেকে। সাইন আপ করতে কোনো টাকা লাগে না।
আগেই সাইন আপ করেছেন? লগইন করুন
আপনার রেস্টুরেন্ট তৈরি করুন
এক মিনিট লাগবে। কোনো টাকা লাগবে না।
/ সাইন আপের আগে
এখন কি কিছু দিতে হবে?
না। সাইন আপের দিন থেকে ১৪ দিন ফ্রি। ট্রায়াল শেষের আগে আমরা ফোন করে প্ল্যান ঠিক করব; প্ল্যান না নিলে দোকান বন্ধ থাকবে, কোনো টাকা কাটা হবে না।
ফোন কেন করবেন?
আপনার রেস্টুরেন্ট যেভাবে চলে সেভাবে মেনু, টেবিল আর কিচেন বা বারের প্রিন্টার সেটআপ করে দিতে। ফোনের আগেই ব্যবহার শুরু করতে পারবেন।
আমার ইমেইল নেই।
সমস্যা নেই। মোবাইল নম্বরই আপনার লগইন। চাইলে পরে সেটিংস থেকে ইমেইল যোগ করতে পারবেন।
কর্মচারী যোগ করা যাবে?
হ্যাঁ। ক্যাশিয়ার, ওয়েটার আর কিচেনের কর্মচারীদের আলাদা লগইন দিন। তারা অর্ডার নিতে পারবে, কিন্তু আপনার খরচের হিসাব দেখতে পারবে না।
একজন আমাকে রেফারেল কোড দিয়েছেন।
ফর্মে কোডটি লিখুন, অথবা তার পাঠানো লিংক খুললে কোড নিজে থেকেই বসে যাবে। কোড না থাকলে ঘরটি খালি রাখুন।
আমার পণ্যের তালিকা তো এক্সেলে আছে।
ফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠান। আগে আমরা দেখি, তারপর বলি এটা যেমন আছে তেমনই তোলা যাবে নাকি একটু গোছাতে হবে। পরিকল্পনা না দেখিয়ে কিছু তোলা হয় না, এর মধ্যে আজই বিক্রি শুরু করতে পারেন।