ক্যাশ কেন মেলে না
বেশিরভাগ গরমিল চুরি না, ছোট ভুল। ভাংতি ফেরত দিতে ভুল, বাকির টাকা আদায় করে খাতায় না তোলা, দোকানের চা-নাশতার খরচ ড্রয়ার থেকে নিয়ে লিখতে ভুলে যাওয়া, সাপ্লায়ারকে নগদ দিয়ে হিসাবে না রাখা।
আর সকালে কত টাকা নিয়ে শুরু হলো সেটা লেখা না থাকলে দিন শেষে গুনে কিছুই বলা যায় না।
হিসাব মেলানোর সূত্র
দিন শেষে ড্রয়ারে যত টাকা থাকার কথা, তার সূত্র:
- সকালের শুরুর টাকা
- + আজকের নগদ বিক্রি
- + বাকির নগদ আদায়
- − নগদ ফেরত দেওয়া
- − ড্রয়ার থেকে দেওয়া খরচ
- − সাপ্লায়ারকে নগদ পেমেন্ট
একটা উদাহরণ
সকালে ড্রয়ারে ১,০০০ টাকা। নগদ বিক্রি ১৮,৫০০, বাকি আদায় ২,০০০। একটা মাল ফেরত দিয়ে ৩০০ ফেরত, খরচ ২০০ আর সাপ্লায়ারকে নগদ ৪,০০০ দেওয়া হলো।
থাকার কথা: ১,০০০ + ১৮,৫০০ + ২,০০০ − ৩০০ − ২০০ − ৪,০০০ = ১৭,০০০ টাকা। গুনে পেলেন ১৬,৯৯০। তাহলে ১০ টাকা কম, আর কারণ খোঁজার জায়গা এখন একদিনের ভেতরে, পুরো মাসে না।
ড্রয়ার মেলানোর ৬টি নিয়ম
- প্রতিদিন সকালে দোকান খুলেই শুরুর টাকা গুনে লিখুন।
- বাকির টাকা আদায় করলে সাথে সাথে খাতায় তুলুন। বাকির হিসাবের নিয়ম এখানে কাজে লাগবে।
- ড্রয়ার থেকে খরচ বা সাপ্লায়ারকে নগদ দিলে তখনই লিখুন, রাতে মনে করে না।
- দিন শেষে ক্যাশ গোনার সময় কম্পিউটারের হিসাব দেখবেন না। আগে গুনুন, তারপর মেলান। একে ব্লাইন্ড কাউন্ট বলে।
- যে স্টাফ গুনছেন তিনি ঠিক কত থাকার কথা সেটা না জানলে ভুল ঠিক করার লোভ থাকে না।
- ব্যবধান যত ছোটই হোক রোজ লিখে রাখুন। একই স্টাফের শিফটে বারবার গরমিল হলে সেটা প্যাটার্ন। স্টাফের চুরি গাইডে বিস্তারিত আছে।
যেসব ভুল সবাই করে
- বিকাশ-নগদে আসা টাকা ক্যাশের সাথে মিশিয়ে ফেলা। এগুলো আলাদা রাখুন, বিকাশের হিসাব দেখুন।
- দুজন একই ড্রয়ার ব্যবহার করা, শিফট বদলের সময় না গুনে।
- ছোট গরমিল "ভাংতির ব্যাপার" বলে উড়িয়ে দেওয়া।
- ক্যাশে নিজের খরচের টাকা নিয়ে খাতায় না লেখা।
Nodibyte-এ ক্যাশ ড্রয়ার
স্টার্টার প্ল্যান থেকে ক্যাশ ড্রয়ার আর Z-রিপোর্ট আছে।
- দোকান খুলে শুরুর টাকা দিয়ে ড্রয়ার চালু করুন। একটা দোকানে একসাথে একটাই ড্রয়ার খোলা থাকে
- নগদ বিক্রি, বাকির নগদ আদায়, নগদ ফেরত, নগদ খরচ আর সাপ্লায়ারকে নগদ পেমেন্ট নিজে থেকে হিসাবে ধরা হয়
- বন্ধ করার সময় গোনা টাকা লিখুন। রিপোর্ট দেখার অনুমতি না থাকলে স্টাফকে থাকার কথা কত তা দেখানো হয় না
- বন্ধ হলে Z-রিপোর্ট জমা হয়ে যায়: থাকার কথা, গোনা টাকা আর কম বা বেশি কত, পরে বদলানো যায় না
শুরু করবেন কীভাবে
ক্যাশ ড্রয়ার আর Z-রিপোর্ট স্টার্টার প্ল্যানে, মাসে ৳১,৪৯৯। প্রথম ১৪ দিন ফ্রি। দোকান খোলার ধাপগুলো দেখে আজই শুরু করুন।
যা জানতে চান
দিন শেষে ক্যাশ মেলানোর নিয়ম কী?
সকালের শুরুর টাকা + নগদ বিক্রি + বাকির নগদ আদায়, তার থেকে নগদ ফেরত, খরচ আর সাপ্লায়ারকে দেওয়া নগদ বাদ দিন। যা আসে সেটাই ড্রয়ারে থাকার কথা। আগে গুনুন, তারপর মেলান।
ব্লাইন্ড কাউন্ট কী?
থাকার কথা কত তা না দেখে আগে টাকা গোনা, তারপর হিসাবের সাথে মেলানো। এতে গোনার সময় সংখ্যা মেলানোর চেষ্টা থাকে না, গরমিল সত্যিটাই দেখায়।
ক্যাশে সামান্য টাকা কম পড়লে কি চিন্তার কিছু আছে?
একদিন ভাংতির ভুল হতে পারে। কিন্তু রোজ বা একজনের শিফটে বারবার কম হলে কারণ খুঁজুন। প্রতিদিনের ব্যবধান লিখে রাখলেই প্যাটার্ন ধরা পড়ে।