/ ব্লগ · শুরু করা ·

নিজের দোকান,
এক মিনিটে অনলাইনে।

অনেক দোকানি সফটওয়্যারে যেতে চান, কিন্তু ভাবেন সেটআপ মানেই কম্পিউটার জানা লোক, লম্বা ফর্ম আর কয়েক দিনের ঝামেলা। Nodibyte-এ চারটা ঘর পূরণ করলেই দোকান খুলে যায়। নিচের ভিডিওতে পুরোটা দেখানো হয়েছে, আর ধাপগুলো লেখা আছে তার নিচে।

শুরুর আগে হাতে রাখুন

  • নিজের মোবাইল নম্বর। এটিই আপনার লগইন, তাই স্টাফের বা অন্য কারো নম্বর দেবেন না।
  • দোকানের নাম, যেটা রসিদে ছাপা হবে।
  • কমপক্ষে ৬ অক্ষরের একটা পাসওয়ার্ড, যেটা শুধু আপনি জানবেন।
  • কেউ রেফারেল কোড দিয়ে থাকলে সেটা। ট্রায়ালের পর প্রথম বিলে ৳৩০০ ছাড়।
  • ইমেইল লাগবে না। চাইলে পরে সেটিংস থেকে যোগ করতে পারবেন।

৫ ধাপে স্টোর তৈরি

  • ফোন বা কম্পিউটারে nodibyte.com/get-started খুলুন।
  • আপনার নাম, মোবাইল নম্বর, দোকানের নাম আর পাসওয়ার্ড লিখুন।
  • "আমার দোকান তৈরি করুন" চাপুন। সোজা নিজের ড্যাশবোর্ডে চলে যাবেন, আবার লগইন করতে হবে না।
  • এক মিনিটের ওয়েলকাম ট্যুর দেখুন: প্রোডাক্ট, বিক্রি ও কাস্টমার, খরচ, মোবাইল ব্যাংকিং, বেতন আর সেটিংস কোথায়। প্রোফাইল মেনু থেকে যেকোনো সময় আবার দেখা যায়।
  • সেটআপ চেকলিস্ট ধরে বাকি কাজ শেষ করুন। প্রতিটা কাজ হয়ে গেলে নিজে থেকেই টিক পড়ে।

প্রথম দিনেই যা সেরে ফেলবেন

চেকলিস্টে চারটা কাজ আছে। এগুলো শেষ হলে দোকান আসলে চালু।

  • দোকানের ঠিকানা আর ফোন নম্বর দিন, যাতে রসিদে ছাপা হয়।
  • প্রথম প্রোডাক্ট যোগ করুন। সবচেয়ে বেশি বিক্রি হয় এমন দশ-বিশটা দিয়ে শুরু করুন, পুরো দোকান একদিনে তোলার দরকার নেই।
  • একটা বিক্রি করে রসিদ বের করুন, যাতে কাউন্টারে কেমন চলবে নিজে দেখে নেন।
  • স্টাফ থাকলে তাদের আলাদা লগইন বানিয়ে দিন। স্টাফ বিক্রি আর স্টক দেখতে পারবেন, কিন্তু আপনার কেনা দাম দেখবেন না।

যে ভুলগুলো এড়াবেন

  • নিজের পাসওয়ার্ড স্টাফকে দেওয়া। তাহলে কে কোন বিক্রি করল আলাদা করা যায় না, আর কেনা দামও সবাই দেখে ফেলে।
  • সব প্রোডাক্ট তোলা শেষ না করে বিক্রি শুরু না করা। যা বেশি চলে তা দিয়ে শুরু করুন, বাকিগুলো বিক্রির ফাঁকে ফাঁকে তুলুন।
  • আমাদের ফোনের অপেক্ষায় বসে থাকা। সাইন আপের সাথে সাথেই দোকান চালু, ফোন আসার আগেই ব্যবহার শুরু করতে পারেন।

ট্রায়ালে কী পাবেন

সাইন আপ থেকে ১৪ দিন ফ্রি, আর এই সময়ে প্রো প্ল্যানের সব ফিচার চালু থাকে। সাইন আপে কোনো টাকা লাগে না।

সাধারণত এক কর্মদিবসের মধ্যে আমরা ফোন করি, আপনি যেভাবে বিক্রি করেন সেভাবে দোকান সাজাতে: এক কাউন্টার না একাধিক, কিস্তি আছে কি না, গোডাউন কয়টা। ট্রায়াল শেষের আগে প্ল্যান ঠিক না করলে দোকান থেমে যায়, কোনো টাকা কাটে না।

শুরু করবেন কীভাবে

উপরের ভিডিওটা একবার দেখুন, তারপর নিজের ফোনে করে ফেলুন। বাকি ফিচারগুলো অ্যাকাডেমির ভিডিও টিউটোরিয়ালে একটা একটা করে দেখানো হচ্ছে। ট্রায়ালের পর লাইট প্ল্যান মাসে ৳৯৯৯ থেকে।

যা জানতে চান

সাইন আপ করতে কি ইমেইল লাগবে?

না। আপনার মোবাইল নম্বরই লগইন। চাইলে পরে সেটিংস থেকে ইমেইল যোগ করতে পারবেন।

শুরু করতে কি বারকোড স্ক্যানার বা প্রিন্টার লাগবে?

না, এগুলো ছাড়াই শুরু করা যায়। পরে কিনতে চাইলে বারকোড স্ক্যানার ও রসিদ প্রিন্টার গাইড দেখে নিন।

১৪ দিনের ট্রায়াল শেষ হলে কী হবে?

ট্রায়াল শেষের আগে আমরা ফোন করে প্ল্যান ঠিক করি। প্ল্যান না বাছলে দোকান থেমে যায়, কোনো টাকা কাটে না। প্ল্যান মাসে ৳৯৯৯ থেকে, সব প্ল্যানের দাম এক পাতায়।

কীভাবে কাজ করে দেখুন

/ পরের পদক্ষেপ নিন

নিজে চালিয়ে দেখুন,
১৪ দিন ফ্রি।

নিজের কাউন্টারে সেটআপ করুন, প্রথম সপ্তাহেই পার্থক্য দেখবেন।

/ ব্লগ

আরও
ব্লগ।

বারকোড · ২৭ অক্টোবর, ২০২৬

প্যাকেটে বারকোড নেই? নিজেই লেবেল বানান।

প্যাকেটে বারকোড নেই বা দেশি মালে লেবেল নেই? নিজেই বারকোড লেবেল বানিয়ে লাগানোর ধাপ, স্ক্যান করে বিক্রি, স্টক গোনা আর মাল তোলার নিয়ম।

পুরোটা পড়ুন

বাংলা সফটওয়্যার · ২৭ অক্টোবর, ২০২৬

সফটওয়্যার বাংলায়, ভুলও কম।

ইংরেজি সফটওয়্যার স্টাফ বোঝে না, তাই ভুল হয়? বাংলা ইন্টারফেসের সফটওয়্যার বেছে নেওয়ার ৫টি প্রশ্ন, আর Nodibyte-এ এক ক্লিকে বাংলা করার নিয়ম।

পুরোটা পড়ুন

ক্যাশ ড্রয়ার · ২৭ অক্টোবর, ২০২৬

দিন শেষে ক্যাশ কম? আগে হিসাবটা মেলান।

দিন শেষে ক্যাশে টাকা কম বা বেশি? ক্যাশ ড্রয়ারের হিসাব মেলানোর সূত্র, টাকার উদাহরণ, ব্লাইন্ড কাউন্টের নিয়ম আর ৬টি অভ্যাস যাতে গরমিল ধরা পড়ে সেদিনই।

পুরোটা পড়ুন

মোবাইল ও ইলেকট্রনিক্স · ২৭ অক্টোবর, ২০২৬

ওয়ারেন্টির দাবি এলে প্রমাণ কার কাছে?

ওয়ারেন্টির দাবি এলে কাস্টমারকে চেনেন না, ফোনও আপনার বিক্রি কিনা নিশ্চিত না? মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানে IMEI আর ওয়ারেন্টি রেকর্ডের ৬টি নিয়ম।

পুরোটা পড়ুন
ফ্রি শুরু করুন · ১৪ দিন