দাম কেন এত আলাদা
বাংলাদেশে POS সফটওয়্যার সাধারণত দুইভাবে বিক্রি হয়: একবার টাকা দিয়ে লাইসেন্স কেনা, যার সাথে প্রায়ই বছরে রক্ষণাবেক্ষণ ফি থাকে, অথবা মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন। একই দোকানের জন্য কয়েক বছরে দুটোর মোট খরচ একেবারে আলাদা দাঁড়ায়।
তাই শুধু প্রথম দিনের দাম না দেখে হিসাব করুন তিন বছরে মোট কত যাবে।
এককালীন লাইসেন্স বনাম মাসিক সাবস্ক্রিপশন
- এককালীন: শুরুতে বেশি টাকা, সাধারণত একটা কম্পিউটারে ইনস্টল, আপডেট আর সাপোর্টের জন্য আলাদা ফি থাকতে পারে
- এককালীনে কম্পিউটার নষ্ট হলে ডেটার ব্যাকআপ আপনার দায়িত্ব
- মাসিক: শুরুতে কম টাকা, সাধারণত ব্রাউজার বা মোবাইল থেকে চলে, আপডেট দামের মধ্যেই
- মাসিকে টাকা বন্ধ করলে ব্যবহারও বন্ধ, তাই ডেটা নামিয়ে নেওয়া যায় কিনা আগে দেখে নিন
/ সময়ের সাথে খরচ
- ডেস্কটপ POS মোট
- ৳৪৯,০০০
- Nodibyte মোট
- ৳৩৫,৯৭৬
- আপনার পকেটে থাকে
- ৳১৩,০২৪
যে খরচগুলো লুকিয়ে থাকে
- হার্ডওয়্যার: বারকোড স্ক্যানার, রসিদ প্রিন্টার, ক্যাশ ড্রয়ার
- প্রতিটি বাড়তি ইউজার বা কাউন্টারের জন্য আলাদা দাম
- ইনস্টলেশন আর ট্রেনিং ফি
- বছর শেষে রিনিউয়াল বা রক্ষণাবেক্ষণ ফি
- নতুন ব্রাঞ্চ যোগ করার খরচ
কেনার আগে ৮টি প্রশ্ন
- ফ্রি ট্রায়াল আছে কি, নিজের দোকানের মাল দিয়ে চালিয়ে দেখা যাবে কি?
- বাকি আর কিস্তির হিসাব রাখে কি?
- কর্মচারীরা কেনা দাম আর লাভ দেখতে পায় কি?
- যেকোনো বারকোড স্ক্যানার আর প্রিন্টার চলে কি?
- মোবাইল থেকে দোকানের হিসাব দেখা যায় কি?
- নগদ, বিকাশ আর কার্ডের পেমেন্ট আলাদা করে লেখা যায় কি?
- ডেটা CSV বা Excel-এ নামানো যায় কি?
- বাংলায় সাপোর্ট পাওয়া যায় কি, ফোনে কথা বলা যায় কি?
Nodibyte-এর দাম
Nodibyte দোকান ম্যানেজমেন্ট মাসিক সাবস্ক্রিপশন, দোকানপ্রতি একটা দাম: লাইট ৳৯৯৯, স্টার্টার ৳১,৪৯৯, প্রো ৳২,৯৯৯ মাসে। স্টার্টার থেকে যতজন কর্মচারী লাগে, আলাদা টাকা নেই। ফার্মেসির জন্য ৳৯৯৯ থেকে, রেস্টুরেন্টের জন্য ৳৯৯৯ থেকে। ভ্যাট আলাদা।
ব্রাউজারে চলে, ফোন বা কম্পিউটারে অ্যাপের মতো ইনস্টল হয়। যেকোনো USB বারকোড স্ক্যানার আর যেকোনো সাইজের রসিদ প্রিন্টার চলে, না থাকলেও চলে। ১৪ দিন ফ্রি ট্রায়াল।

যা জানতে চান
দোকানের POS সফটওয়্যারের দাম কত?
বিক্রেতা ভেদে অনেক আলাদা, তাই তিন বছরের মোট খরচ তুলনা করুন। Nodibyte দোকানপ্রতি মাসে ৳৯৯৯ থেকে, ভ্যাট আলাদা। সব প্ল্যানের দাম দেখুন।
এককালীন লাইসেন্স ভালো, না মাসিক সাবস্ক্রিপশন?
এককালীনে শুরুতে বেশি টাকা আর আপডেট-সাপোর্টে আলাদা ফি থাকতে পারে। মাসিকে শুরুতে কম, আপডেট দামের মধ্যেই; শুধু দেখে নিন ডেটা নামানো যায় কিনা।
কর্মচারী বাড়লে কি দাম বাড়ে?
Nodibyte-এ না। স্টার্টার থেকে যতজন কর্মচারী লাগে, আলাদা টাকা নেই। লাইট প্ল্যান একা কাউন্টার চালানো মালিকের জন্য, একটা লগইন।